নিউজ ডেস্ক:
৪৩ বিজিবি ব্যাটালিয়ন রামগড় জোন আওতাধীন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পানুয়াছড়া সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা একটি অবৈধ মোটর সাইকেল জব্দ করেছে পানুয়াছড়া বিওপি’র একটি বিজিবি জোয়ানদের টহলদল। বুধবার (২২ জানুয়ারি) গভীররাতে বিজিবি জোয়ানরা এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, ৪৩ বিজিবি ও রামগড় জোন এর অধিনায়কের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লারমুখ নামক স্থানে ফাঁদ পেতে থাকে। চোরাকারবারীদেরকে ভারত হতে বাংলাদেশের দিকে মোটরসাইকেল নিয়ে আসতে দেখে দাওয়া দিলে চোরাকারবারীরা মোটরসাইকেলটি ফেলে রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ভারতীয় ইয়ামাহা কোম্পানির মোটরসাইকেলটি জব্দ করা হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জোন অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম
বলেন, মাদকসহ যে কোন চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মাদকবিরোধী কার্যক্রমের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতেও বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
বিজিবি কর্তৃপক্ষ সীমান্তবর্তী এলাকার জনগণকে মাদকদ্রব্য, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত যেকোনো তথ্য বিজিবির নিকট প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। # রতন বৈষ্ণব ত্রিপুরা।