নিউজ ডেস্ক:
রামগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। দিসবটি উপলক্ষে আজ সোমবার ২৭ এপ্রিল বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বিদ্যা নিকেতনের উদ্যোগে সকালে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে অবস্থিত শহীদের সমাধিতে পুষ্প শ্রদ্ধাজ্ঞলি অর্পণ, কবর জিয়ারত ও তার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে স্কুল মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের শিশু ছাত্র-ছাত্রী ছাড়াও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক জেলা পরিষদের সদস্য মংপ্রু চৌধুরি,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো: মোস্তফা হোসেন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, রামগড় প্রেসক্লাবে সভাপতি ও স্কুল পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নিজাম উদ্দিন লাভলু, স্কুলের ভারপাপ্ত প্রধান শিক্ষক আনিসুর রহমানসহ শিক্ষক- শিক্ষিকা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসংগত: ১৯৭১ সালের ২৭ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়িতে পাকবাহিনী ও তাদের সহযোগী মিজোবাহিনীর সাথে ভয়াবহ সম্মুখযুদ্ধে ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম শহীদ হন। তার সাহসিতা ও রণদক্ষতায় ঐ অসমযুদ্ধে শত্রু পক্ষের বহু সদস্য হতাহত হয় এবং প্রাণরক্ষা পান অনেক মুক্তিযোদ্ধা। ১৯৭৩ সালে সরকার তার বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে মরনোত্তর বীর উত্তম খেতাবে ভূষিত করে।
নিউজ:রতন বৈষ্ণব ত্রিপুরা।।