
নিউজ ডেস্ক:
রামগড় উপজেলায় প্রথা,ঐতিহ্য, রীতি-নীতি, মৌজাবন ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা করি, পাহাড়ে শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে হেডম্যান- কার্বারীদের অগ্রণী ভূমিকা পালনে সক্ষমতা গড়ে তুলি “- এ শ্লোগানকে সামনে রেখে হেডম্যান- কার্বারীদের সাথে রামগড় উপজেলা বিএনপি’র এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রামগড় পৌরসভাধীন ১ নং পৌর ওয়ার্ডে ত্রিপুরা যুব কল্যাণ সমিতি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও রামগড় উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বরুণ বিকাশ রোয়াজা।
সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, রামগড় উপজেলা কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি আনন্দ মোহন খোকন, উপজেলা কার্বারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চাইওয়া চৌধুরী, ত্রিপুরা কল্যাণ সংসদ রামগড় উপজেলা শাখার আহবায়ক হরিসাধন বৈষ্ণব, সামাজিক সংগঠন ত্রিযুকস সভাপতি রতন বৈষ্ণব ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজয় ত্রিপুরা ও পাড়া কার্বারী লিলি মারমা।
বক্তাগন বলেন, পাহাড়ে শিক্ষা,সংস্কৃতি – ইতিহাস-ঐতিহ্য, উন্নয়ন, সাম্প্রায়িক সম্প্রীতি বজায় রাখাসহ গ্রামীণ জনপদে জীবনমান উন্নয়নের লক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদুদ ভূইয়ার হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে রায় দিয়ে অতীতের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।
কার্বারী ধনঞ্জয় ত্রিপুরার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট করিম উল্ল্যাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদশাহ,হেডম্যান সন্তোষ চাকমা, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মনির আহম্মেদ, রামগড় ১নং পৌর ওয়ার্ডের সাবেক কাউন্সিল জামাল হোসেন ভুট্টােসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি রাজেন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন এলাকা থেকে আগত গণ্যমান্যব্যক্তিবর্গ -হেডম্যান-কার্বারীগন। # রতন বৈষ্ণব ত্রিপুরা।
