
নিউজ ডেস্ক: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌরসভার ৬নং ওয়ার্ডের তৈচালা পাড়া এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাবুল উদ্দিন মুনা ও দুলাল এর ৪(চার) কক্ষ বিশিষ্ট কাঁচা দুটি বসত বাড়ি। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আজ বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের টিম। জানাগেছে, ঘরে থাকা চাল-ডাল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র কিছু কিছু বের করতে পারলেও প্রায় পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিশ্বান্তর বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রায় ৩(তিন) লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয় বলে জানান।
# রতন বৈষ্ণব ত্রিপুরা।
