আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অভিনেতা আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে আসাদুজ্জামান একই আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত...
রামগড় টাইমস্
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক ডজন মনোনয়ন প্রত্যাশীকে ডিঙিয়ে খাগড়াছড়ি সংসদীয় আসনে টানা ৩য় বার নৌকার মাঝি হয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ নিয়ে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে তিনি খাগড়াছড়ি আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। খাগড়াছড়ি...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি দুটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা...
চলতি বছরের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ফলে এবার পাসের হার কমল ৭ দশমিক ৩১ শতাংশ। রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এর...
সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর ডাকা সপ্তম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে। রোববার (২৫ নভেম্বর) ভোর ৬টা থেকে সপ্তম দফার এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে। গত বৃহস্পতিবার...
বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার (২৫ নভেম্বর) রাত পৌঁনে নয়টার দিকে বিরোধী দলীয় এ নেতার গুলশানের বাসায় পৌঁছান জাপা চেয়ারম্যান। তারা দুজন পারিবারিকভাবে নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। এ সময় বৈঠকে আরও...
ঢাকা- ১০ আসন থেকে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও মাগুরা- ২ আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসান নৌকা প্রতীকে মনোনয়ন পাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির মনোনয়ন বোর্ডের সভা শেষে এমন গুঞ্জন শোনা যায়। এদিন সকাল থেকে মনোনয়ন বোর্ডের সভা শুরু...
‘ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জ’র মুখে দিল্লি থেকে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। খবর এনডিটিভি। শুক্রবার আফগান দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে আফগান দূতাবাস জানিয়েছে, ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের কারণে, নয়া দিল্লিতে আফগানিস্তানের...
নৌকা প্রতীকের ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী গণভবনে ডাক পেয়েছেন। আগামী রোববার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি...
খাগড়াছড়ির রামগড় উপজেলায় আস্থা প্রকল্পের মাধ্যমে ও তৃণমূল উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ইয়ুথ গ্রুপ গঠনে এক আলোচনা সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মিলনায়তনে আলোচনা সভায় ইয়ুথ গ্রুপের ৩০ জন সদস্যদের নিয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা তৃণমূল উন্নয়ন...
