দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো— ঢাকা-১০, মাগুরা-১ ও ২। শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা ফরমগুলো সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের মনোনয়ন...
রামগড় টাইমস্
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১ হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১ হাজার ৬০ জন ও অনলাইনে ১৪ জন এই ফরম সংগ্রহ করেন। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সূত্র জানায়, প্রথম দিনে আওয়ামী...
বাংলাদেশের উপকূলের আরও কাছে চলে এসেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’। সকাল ৯টায় দেয়া সবশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৭০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে মিধিলি। ফলে দেশের চার সমুদ্রবন্দরের মধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণার পাশাপাশি সংসদ সদস্য প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা-অযোগ্যতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিষয়টিকে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের...
আমরা সংলাপের বিরুদ্ধে নই কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। শুধু...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাহারের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি)। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই হরতাল চলবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। এর আগে গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী...
খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তবর্তী দূর্গম লাচাড়িপাড়া কলসির মুখের তলদেশে ৪৪ টি পরিবারের দীর্ঘদিনের পানি সমস্যা সমাধানে জেনারেটর প্রদান করেছেন ইউনএনও, রামগড়, মমতা আফরিন মহোদয়। বৃহ:বার (১৬ নভেম্বর) তিনি নিজে উপস্থিত হয়ে জেনাটেররের মাধ্যমে পানি তুলে দিলে এলাকাটিতে আনন্দের বন্যা বয়ে যায়। জানা গেছে, ঐ এলাকায় মাত্র ২টি টিউবওয়েল থাকলেও...
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন। এমন গুঞ্জন গত মধ্যরাত থেকে ছড়িয়ে পড়ে। রাতে ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গতকাল বুধবার অভিনেত্রীর রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে...
দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ওয়াশিংটন যাচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পিটার হাস বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে পারেন...
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। মো. শরীফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ...
