হাদিসের পরিভাষায় শবেবরাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা মধ্য শাবানের রজনী বলা হয়। তাফসিরের কিতাব, হাদিসের ব্যাখ্যাগ্রন্থ ও ফিকহের গ্রন্থগুলোতে শবেবরাতের আরো কিছু নাম এসেছে। যেমন, ‘লাইলাতুল কিসমাহ’ বা ভাগ্যরজনী, ‘লাইলাতুল আফউ’ বা ক্ষমার রাত, ‘লাইলাতুত তাওবাহ’ বা তাওবার রাত, ‘লাইলাতুল ইৎক’ তথা জাহান্নাম থেকে মুক্তির রাত, ‘লাইলাতুত দোয়া’...
জাতীয়
একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামে এক নারী। মা ও চার শিশু সবাই সুস্থ রয়েছেন। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে। শিশু চারটির বাবার নাম রুহুল আমিন। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে। একসঙ্গে চার সন্তান সুস্থভাবে জন্ম নেয়ায় বাবা-মা দুজনেই অনেক খুশি।...
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্স প্রবেশপথে টানানো, তথ্য কর্মকর্তা নিয়োগসহ ১০ দফা নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতি ও...
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ২০২৪ সালের সংস্করণে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’। সর্বশেষ এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০২তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। যদিও এর আগে হ্যানলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট...
অমর ২১শে ফেব্রুয়ারি আজ। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। আজ প্রভাতফেরি নামবে সারা দেশের পথে পথে।...
গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদ চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ জানিয়েছেন, আইন মেনেই গ্রামীণ টেলিকম ভবনের সাতটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়া হয়েছে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শত কোটি টাকা লোপাট করা হয়েছে। ১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত গ্রামীণের অর্ধশতাধিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হয়েছে। শনিবার বিকেলে গ্রামীণ ব্যাংকের...
এবার ক্ষমতায় আসতে না পারলে গত ১৫ বছরের উন্নয়ন লুট হয়ে দেশ অন্ধকারে চলে যেতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষের পাশে থেকে, তাদের আস্থা অর্জন করতে পেরেছে আওয়ামী লীগ।...
দেশের রাজনৈতিক মহলে আলোচনা চলছে, খুব শিগগিরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো বলছে, বেশ কয়েকটি মন্ত্রনালয়ে পূর্ণ মন্ত্রী না থাকায় সরকার বাড়তে যাচ্ছে মন্ত্রিসভার কলেবর। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানী সফরের পর চূড়ান্ত বাস্তবায়নের পথে যেতে পারে বলে জানিয়েছে দলটির নেতারা। আওয়ামী লীগ ও...
সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র বা সহজ বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি-২০২৪ ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ...
ফাল্গুনের হাওয়া দোল লেগেছে প্রকৃতিতে। নতুনরূপে সেজেছে ঋতুরাজ। দখিনা হাওয়া, মৌমাছিদের গুঞ্জরণ, কচি-কিশলয় আর কোকিলের কুহুতানে জেগে উঠেছে। পহেলা ফাল্গুন আজ। আজ শুভ বসন্ত আবগাহন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ‘আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়’। ইট পাথরের নগরী ঢাকা শহরে হয়তো এমন...
