
নিউজ ডেস্ক: রামগড়: সারা দেশের ন্যায় রামগড়ে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ বিহারি নাথ, বীর মুক্তিযুদ্ধা ও সাবেক জেলা ডেপুটি কমান্ডার মোস্তফা হোসেন, বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযুদ্ধা বাহার উল্ল্যাহ মজুমদার, কৃষি অফিসার সুমন মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, উপজেলা বিএনপি সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, বাংলাদেশ জামায়াতের ইসলামীর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেন।

এসময় বক্তারা শহিদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ কারীদের অবদান তুলেধরেন এবং শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি – বেসরকারী কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন। ## রতন বৈষ্ণব ত্রিপুরা।
