
নিউজ ডেস্ক:
খাগড়াছড়ি’র রামগড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শহিদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়তে ইসলামি রামগড় উপজেলা শাখা।
শুক্রবার ( ১৯ ডিসেম্বর) বাদে জুমা রামগড় প্রধান বাজার সংলগ্ন পুলিশ বক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রামগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে পুনরায় পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ রামগড় উপজেলা শাখা , খেলাফত মজলিস রামগড় উপজেলা শাখা ও এনসিপি রামগড় উপজেলা শাখার নেতৃবৃন্দ মিছিলটির কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে সমাবেশে অংশ নেন।
রামগড় উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনের সঞ্চালনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামগড় উপজেলা শাখার সভাপতি আবদুল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ রামগড় উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা নুর হোসেন, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি রামগড় উপজেলা শাখার আহবায়ক মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
এসময় উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে তাঁর (ওসমান হাদীর) আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
# রতন বৈষ্ণব ত্রিপুরা।
