
নিউজ ডেস্ক:
মহান ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্দাযাপন কমিটির সভাপতি কাজী শামীম এর সভাপতিত্বে উক্তসভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন সরকারি – বেসরকারি দপ্তরের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা,নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা, শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মোনাজাত ও প্রার্থনা।
এ সময় উপস্থিত ছিলেন, রামগড় থানা অফিসার ইনচার্জ নাজির আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির মোঃ ফয়েজুর রহমান, উপজেলা এনসিপির সমন্বয়ক মোঃ হারুনুর রশীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও – শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্দাযাপন কমিটির সভাপতি কাজী শামীম তাঁর বক্তব্যে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
# রতন বৈষ্ণব ত্রিপুরা।
