
নিউজ ডেস্ক:
পবিত্র রমজান মাসে স্বাস্থ্যসম্মত খাবার প্রাপ্তি নিশ্চিতকল্পে রামগড় বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে ৪(চার) হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় তাদেরকে ভেজাল খাদ্য বাদ দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার তৈরিসহ পরিষ্কার-পরিচ্ছন্নভাবে ইফতার ও প্রয়োজনীয় খাবার পরিবেশনের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহ:বার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এর নেতৃত্বে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখা নিশ্চিত কল্পে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। তাছাড়া রমজানে ইফতারি প্রস্তুতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে জিলাপি ও পচাঁ বেগুন দিয়ে বেগুনি প্রস্তুত করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ২টি মামলায় প্রত্যেককে ২(দুই) হাজার টাকা করে সর্বমোট ৪(চার) হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, পবিত্র রমজান মাসে সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন এ বিষয়ে কাউকে কোন প্রকার ছাড় নয় বলে জানান।
#রতন বৈষ্ণব ত্রিপুরা।
