
রতন বৈষ্ণব ত্রিপুরা,নিউজ ডেস্ক:
রামগড় উপজেলা প্রশাসন কর্তৃক সোমবার ৯ মার্চ দুপুরে রামগড় উপজেলায় বিভিন্ন বাজার এলাকায় বর্তমানে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে কৃত্রিম সংকট প্রতিরোধে এ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার করা হচ্ছে। তাছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি প্রতিহত করা এবং খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে কড়া নজরদারির মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পৌর প্রশাসক কাজী শামীম। এবং এ বিষয়ে তেল ব্যবসায়ীদের সরকারী ও প্রশাসন কর্তৃক ঘোষিত নিয়ম মেনে তেল বিক্রির জন্য নির্দেশ দেন।
এসময় সঙ্গে ছিলেন, ওসি নাজির আলম ও পুলিশ ফোর্স টিম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া,স্টেশন কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, পৌরসভা প্রকৌশলী অর্ণব চাকমা, রামগড় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নিজামউদ্দিন লাভলু- সহ-সভাপতি শুভাশীষ দাস-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন- যুগ্ম সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা ও মোশারফ হোসেনসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
