শীতে যেসব খাবার পাওয়া যায় তার বেশিরভাগই আমাদের জন্য উষ্ণতা এবং স্বাস্থ্য সুবিধা নিয়ে আসে। ভিটামিন এ সমৃদ্ধ গাজর হোক বা ফাইবারের সমৃদ্ধ উৎস সরিষা শাক, সবকিছুই সুস্বাদু আর উপকারী। শীতের খাবারের মধ্যে কিছু খাবার আছে যেগুলো আপনার জন্য বেশি উপকারী। সেসব খাবার সম্পর্কে জানা থাকলে আপনিও খুব সহজেই...
রামগড় টাইমস্
ফেনী শহরে অস্ত্র হাতে দুই যুবকের গুলি ছুড়তে থাকার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অস্ত্রধারী দুই যুবককে নিয়ে জেলা ছাত্রলীগ ও ছাত্রদলে শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে শহরের তাকিয়া রোডে ছাত্রদলের মশাল মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই মিছিলে গুলির ঘটনা ঘটে। এতে ছাত্রদলের...
পাঁচ প্রকল্পে বাংলাদেশকে ১১১ কোটি ৮০ লাখ ডলার ঋণ সহায়তা দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। যা স্থানীয় মুদ্রায় প্রায় ১২ হাজার ২৯৮ কোটি টাকা। এ জন্য বৃহস্পতিবার একটি ঋণচুক্তি সই হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিকে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি)...
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) গাজার স্থানীয় সময় সকাল ৭টায় এই যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এই তথ্য জানিয়েছেন। আল আনসারি জানান, প্রথম দিনে জিম্মিদের মধ্যে...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ১১ বছর আজ। ওই অগ্নিকাণ্ডে মারা যান ১১২ জন। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক। সে দিনের ভয়াল স্মৃতি মনে করে এখনো আঁতকে ওঠেন অনেকেই। সেই পোড়া গন্ধ এখনো ভুলতে পারেনি শ্রমিকরা। শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন, ১১...
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন একঝাঁক তারকা। এদের মধ্যে অনেকেই সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন। একই সঙ্গে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তাদের প্রয়োজন মনে করেন, তাহলে...
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ভারত থেকে ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকায় ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ৩৯তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন...
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে। এখন দলটির বর্তমান সংসদ সদস্যদের আমলনামা ও গত পাঁচ বছরের কার্যক্রমের মূল্যায়ন চলছে। সেই সঙ্গে দলটির নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় এবং কর্মীবান্ধবদের খুঁজে বের করা হচ্ছে। জানা গেছে, যেসব সংসদ সদস্য নেতাকর্মীদের সঙ্গে ভালো আচারণ করেছেন, করোনাকালে...
যুক্তরাষ্ট্রে ভারতের এক বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনা ব্যর্থ করেছে মার্কিন প্রশাসন। এ ঘটনায় ভারত জড়িত থাকার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। তাই দিল্লিকে কূটনৈতিকভাবে সতর্ক করেছে ওয়াশিংটন। বুধবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি) এ খবর জানিয়েছে। এফটির প্রতিবেদনটি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে চিঠি পাঠিয়ে আগামী ২৭ নভেম্বর বিকেল তিনটায় বৈঠকের জন্য সময় চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (২২ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সিইসির কাছে এ সময় চেয়েছেন। হোয়াইটলি লিখেছেন, সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের...
