দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১৯৯৮ সালে বিয়ে করেন তিনি। কিন্তু ২০১১ সালে আবার বিচ্ছেদ হয় তার। এরপর নতুন করে আর কোনো সম্পর্কে জড়াননি। বর্তমানেও সিঙ্গেল হিসেবেই জীবন কাটাচ্ছেন জয়া। এই নায়িকার সিঙ্গেল জীবনকে ঘিরে ভক্ত-অনুরাগীদের মাঝেও আগ্রহের কমতি নেই। বরাবরই তার প্রেম, বিয়ে নিয়ে নানা প্রশ্ন উঁকিঝুঁকি...
রামগড় টাইমস্
নির্বাচন কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটের দিকে ফেলে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই স্বৈরাচার সরকারের প্রধান দলদাস। বুধবার (১৫ নভেম্বর) রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন...
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশে ভাষণে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার...
সরকারি সম্পতি নষ্ট ও নাশকতাসহ একাধিক মামলায় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে (৫৭) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে শহরের রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব- ৭ এর ফেনী ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রামপুর এলাকা থেকে শেখ...
সংঘাত-সহিংসতা-অবরোধ, রাজনৈতিক উদ্বেগ আর সমঝোতার নানামুখী চেষ্টার মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা যাচ্ছে নির্বাচন কমিশন। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আর তা না হলে অপেক্ষা করতে হবে...
ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা হাসপাতাল প্রাঙ্গণেই ১৭৯ জনকে কবর দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া মঙ্গলবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, হাসপাতালের আশপাশের এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল বাহিনী। তাই আমরা গণকবরে সমাহিত করতে বাধ্য হয়েছি।...
সব পোশাক কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (১৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া ১৩০টি কারখানা চালু হবে। মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলতে শিল্প এলাকাগুলোতে বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ শান্ত হয়ে আসাতে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিজিএমইএ সভাপতি ফারুক...
আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, রামগড় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সারাদেশের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দীর্ঘ প্রতীক্ষিত দেশের ১৫তম ও পার্বত্য চট্টগ্রামের প্রথম রামগড় স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, রামগড় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০১৫ সালের ৬ জুন...
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে আপত্তি নেই সরকারের। তবে কার সঙ্গে সংলাপ হবে, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে মন্ত্রী জানান, বন্ধু দেশ কোনো পরামর্শ দিলে তা মূল্যায়ন করে সরকার। মঙ্গলবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা...
যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তাকে নিয়োগ দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সক্রিয় রাজনীতিতে ফিরছেন তিনি। খবর রয়টার্স ও বিবিসি’র। ৫৭ বছর বয়সী ডেভিড ক্যামরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে...
