চারটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইপিটিএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একইসঙ্গে এসব কোম্পানির সঙ্গে কোনো চুক্তি বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি। লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—আইডিয়া নেটওয়ার্ক অ্যান্ড কমিনিউকেশন, ডিজিটাল কানেকটিভিটি লিমিটেড, প্রিটি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সাদিয়া টেক লিমিটেড।...
জাতীয়
ভিসা নীতি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাকে কাকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মার্কিন ভিসা নীতির একটা বড় তালিকা বিভিন্ন মাধ্যমে এসেছে।...
৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক এবং ব্রোকারের একটি তালিকা অনুমোদন করেছে রাশিয়া সরকার। তালিকায় থাকা দেশগুলোকে রাশিয়ান মুদ্রা বাজার এবং ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেবে মস্কো। এ তালিকায় নাম রয়েছে বাংলাদেশের। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়া দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানায়।...
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, আমরা শুরু থেকেই বলেছি, ভিসা নীতির আওতায় যাদের নিষেধাজ্ঞা দেওয়া হবে, তাদের নাম আমরা প্রকাশ করব না। কাউকে ভিসা না দেওয়াসহ যেকোনো ভিসা রেকর্ড মার্কিন আইন অনুযায়ী গোপনীয় তথ্য। লু বলেন, ভিসা নীতি ঘোষণা করার পর থেকে সার্বিক...
‘আমি কারো শক্তিতে বিশ্বাস করে ক্ষমতায় আসিনি। আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে, জনগণের ভোটে। আমি কাজ করছি জনগণের কল্যাণে। এটাই হলো আমাদের স্বার্থকতা। কাজেই কে স্যাংশন দিলো কে স্যাংশন দিলো না সেটা নিয়ে আমরা চিন্তিত নই, আওয়ামী লীগও চিন্তিত নয়।’ কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন...
রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে এবং তাদেরকে নিজ দেশে প্রত্যাবাসনের সম্মিলিত প্রচেষ্টা আরও বহুগুন বাড়াতে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশ, কানাডা, গাম্বিয়া, মালয়েশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট...
বৃহ:বার রাজধানীতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকে টানা ৬ ঘন্টার মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের অলিগলি থেকে শুরু করে মূল সড়কও। এতে ঢাকার বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যানবাহন চলাচলে ধীরগতির কারণে তীব্র যানজট দেখা গেছে। এদিন ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।...
৪০তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলে নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে ৩ হাজার ৬৫৭ জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। গত বছরের মার্চের শেষ দিকে ৪০তম বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। ক্যাডার পদে সুপারিশপ্রাপ্তরা...
খুব শিগগিরই ঢাকায় পূর্ণাঙ্গ মিশন করার ঘোষণা দিতে যাচ্ছে সিঙ্গাপুর। স্বাধীনতার পরপরই যে কয়েকটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে সিঙ্গাপুর একটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বছর পার করে ফেলেছে। তবে এখনও ঢাকায় কোনো পূর্ণাঙ্গ মিশন খোলেনি। ২৬ বছর আগের করা কনস্যুলেট দিয়ে চলছে...
চলতি বছরের ১ নভেম্বর থেকে জাতীয় ডেবিট কার্ড চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূলত বিদেশি কার্ড প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা হ্রাস ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে ৮টি ব্যাংক নিয়ে পাইলটিং...
