ক্রমশ ভূমিকম্পপ্রবণ হয়ে উঠেছে বাংলাদেশ। মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠছে দেশ। এসব ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা হতে পারে ৯ মাত্রার। আর এটা হলে পুরোপুরি নিশ্চিহ্ন হতে পারে রাজধানী ঢাকা। ন্যাচার জিওসায়েন্সে প্রকাশিত এক...
জাতীয়
সরকার উন্নয়ন কাজের জন্য পেনশন স্কিম থেকে ঋণ নেবে। এর ফলে বৈদেশিক ঋণ গ্রহণের প্রবণতা কমবে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর এফডিসিতে পেনশন স্কিম নিয়ে ‘ইউসিবি পাবলিক পার্লামেন্ট’ শিরোনামে এক ছায়া সংসদ বিতর্কে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির...
১৯৭৫-এ জাতির পিতাকে হত্যা করা পর স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ সবই মুছে গিয়েছিল। আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, লেখকরা তাদের লেখনীর মধ্য দিয়ে এ চেতনাকে ধরে রেখেছিলেন। আমরা রাজনীতিবিদরা রাজনীতির মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মিলনায়তনে...
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। বুধবার দিবাগত (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪ টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস মিডিয়া...
বিরোধী দলের বিরোধিতার মুখেই পাস হলো বহুল আলোচিত ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’। এতে বিনা পরোয়ানায় তল্লাশি ও মিথ্যা মামলা দায়ের করলে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করে সাজার বিধান রাখা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সংসদের বৈঠকে বিলটি পাসের জন্য উত্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিলের...
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি অর্থবছরে মূল্যস্ফীতি বাড়লেও সরকার তা নিয়ন্ত্রণ ও জনগণের ওপর এর প্রভাব প্রশমনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকার দলীয় এমপি শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংসদ অধিবেশনে স্পিকার...
জ্বালানি তেল ও গ্যাসের গ্রাহকরা যেকোনো সমস্যায় অভিযোগ জানানোর জন্য পৃথকভাবে তৈরি হচ্ছে হটলাইন নম্বর। ইতোমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পেট্রোবাংলাকে পৃথক হটলাইন নম্বর চালু করার নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পাঁচ সংখ্যার হটলাইন নম্বরে ২৪ ঘণ্টাই সমস্যার কথা জানানো যাবে। সমস্যা...
আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোন আসনের প্রার্থী কে, ফলাফল কী, এমন সব তথ্য মোবাইলে অ্যাপের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। এ ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপটি কেবল নিজের মোবাইলে ইন্সটল করলেই হবে। মঙ্গলবার (২৫ জুলাই) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব...
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বিতর্কিত প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া পশ্চিমা মিশনের ১৩ দূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল বুধবার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১৩ পশ্চিমা মিশনের...
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেটটি প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ৩৯ এর ৮ দফা অনুযায়ী, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয়...
