অনিয়ম-অব্যবস্থাপনা, পরিচালকদের অযাচিত হস্তক্ষেপ, ঋণ কেলেঙ্কারি, লাগামহীন ঋণখেলাপি, মূলধন সংকটসহ নানা সমস্যায় সংকটে পড়েছে ব্যাংক খাত। এ সংকটের চাপ সামলাতে অধিকাংশ ব্যাংক ধারদেনা করে চলছে। পাশাপাাশি ব্যাংকে সুশাসনের অভাব দেখা দেয়ায় ব্যাংকগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে সামনে ব্যাংক খাতে দুর্ভোগ বেড়ে যাওয়ার শঙ্কা...
Post
নিজের গরুও নেই। অন্যের কাছ থেকে গরু বা ট্রাক্টর ভাড়া এনে কাজ করার মত টাকাও নেই। তাই বাধ্য হয়ে গরুর বিকল্প হিসেবে নিজের ছেলে ও চাচাতো ভাইকে দিয়েই হালের লাঙল টানাচ্ছেন কৃষক ইব্রাহিম। এমন হৃদয়বিদারক ঘটানাটি দেখা গেছে ময়মনসিংহের ত্রিশালে। জানা গেছে, দুই শিক্ষার্থীর মধ্যে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী গোলাম...
রতন বৈষ্ণব ত্রিপুরা রামগড় খাগড়াছড়ি থেকে : তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে যুবকদের সম্পৃক্তকরণ এবং তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ার লক্ষ্যে খাগড়াছড়িতে জেলা পর্যায়ে ” আস্থা ” প্রকল্পের আওতায় দিনব্যাপী ” প্রকল্প অবহিতকরণ ” সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে...
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের গত পাঁচ বছরে সম্পদ বেড়েছে তিনগুণের বেশি। দ্বিগুণের বেশি সম্পদ বেড়েছে তার স্ত্রী শেরীফা কাদেরের। ব্যাংকে নগদ টাকা, বাড়ি ভাড়া ও শেয়ারও বেড়েছে এ দম্পতির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে...
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের রাজধানী বৈরুতে মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আওয়ামী...
১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সে সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ সোমবার (৪ ডিসেম্বর)। যাচাই-বাছাই শেষে আজই আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে, এরইমধ্যে তথ্যের গরমিল থাকায় অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য সঠিক আছে কিনা,...
আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৮৫ জন আহত হয়েছেন। দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পরিস্থিতি মোকাবিলায়...
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েই চলেছে। ডিসেম্বর মাসের জন্য এলপি গ্যাসের দাম ঘোষণা করা হয়েছে। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো বাড়ল দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম এবার ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার সন্ধ্যা...
নির্বাচনি আচরণবিধি নিয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের টকশো এবং পত্রপত্রিকায় কিছু বিশিষ্ট ব্যক্তি মনগড়া বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ভাষ্যমতে, ‘গণমাধ্যমে প্রচারিত বিশিষ্টজনদের এমন মনগড়া বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে। এতে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা বিনষ্টের মাধ্যমে তা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।’...
