আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নয়। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। তাই যে যেখানে আছেন আবু সাঈদের মা-বাবা, ভাই-বোনদের বা যারা যেখানে আছেন তাদের রক্ষা...
Post
জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে দেশব্যাপী স্থাপিত ২০৬টি ক্যাম্পের মাধ্যমে ৫৮টি জেলায় সদস্য মোতায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, গতকাল (৮ আগস্ট) ও আজ শুক্রবার (৯ আগস্ট) সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলার রামগড়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা বিএনপি সনাতন সম্প্রদায়ের বিভিন্ন মঠ মন্দিরের সভাপতি সম্পাদকদের সাথে মতবিনিময় করেন। বৃহ:বার (৮ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় রামগড় বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো.হাফেজ আহম্মদ ভুইঁয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। শপথ শুরুর আগে ছাত্রদের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। পরে অনুষ্ঠানে শপথ নেন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা।...
টানা চার মেয়াদ ধরে ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে যে ধ্বংসযজ্ঞ ও প্রতিহিংসা ছড়িয়ে পড়েছে তা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৭ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশে এক ভিডিও...
কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার একাধিক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি-জামায়াতের দুই হাজার দুইশত নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এদের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলনের...
নিউজ ডেস্ক: খাগড়াছড়ি জেলার রামগড়ে বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা বিএনপি। বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রামগড় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মো.হাফেজ আহম্মদ ভুইঁয়ার সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করা হয়। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত...
আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে নিয়োগ পেয়েছেন মো. ময়নুল ইসলাম। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। এর আগে...
ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৬ আগস্ট) দেশটির পররাষ্ট্র দফতরের একটি ঘনিষ্ঠ সূত্র ভিসা বাতিলের এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দফতর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে...
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দেশ ছেড়ে যাওয়ার সময় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রে জানা যায়, হাছান মাহমুদকে সকালে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থায় তাকে বিমানবন্দরের কর্মীরা...
